ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় এই দুর্ঘটনা ঘটে।

তথ্যসূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জ ঝারবাড়ি এলাকার ব্যবসায়ী ইলিয়াস আলী স্ত্রী ও এক সন্তানকে নিয়ে গড়েয়া বাসষ্ট্যান্ড দিয়ে যাওয়ার সময় ১২৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের রাস্তায় ট্রাকটি প্রথমে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে ইলিয়াস আলীর স্ত্রী গাড়ীর চাকার নিচে পড়ে গেলে তাকে পিষে চলে যায় ট্রাকটি।

ট্রাকটির প্লেট নাম্বার: ঢাকা মেট্রো, ট-২২-২৩৯২ । ঘটনাস্থলেই ইলিয়াস আলীর স্ত্রী মারা যায়। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করলেও ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) চিত্র রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, এ ব্যাপারে আমরা অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

জেড