ধামরাইয়ে বাস-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতরা সম্পর্কে শালা-দুলাভাই বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় ধামরাইয়ের বালিয়ার চৌহাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটি আটক করা হলেও ঘাতক চালক পালিয়ে যায়।

আহত সিএনজি চালকসহ আরও একজন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন— দুলাভাই আমিন হোসনে ও শালা সিফাত হোসেন। তাদের দুইজনের গ্রামের বাড়ি ধামারাইয়ের বালিয়া গ্রামে।

ধামরাই থানার এসআই কামরুজ্জামান জানান, চৌহাটের আঞ্চলিক সড়কে সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা লোকাল বাসের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুইজন মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জেড