গাইবান্ধা শহরের কুঠিপাড়ায় সকালে বজ্রপাতে নারায়ন চন্দ্র নামের এক ব্যক্তি নিহত এবং স্ত্রী কমলা রানী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজও স্বামী স্ত্রী দু'জন শহরের কুঠিপাড়ার বাড়ির আঙ্গিনায় সকালের রান্না করছিলেন।
সকাল ৯টার দিকে হঠাৎ করে বজ্রপাত হলে নারায়ন চন্দ্রের শরীর ঝলসে যায় এবং স্ত্রী কমলা রানী আহত হয়।
এলাকাবাসী গুরুতর আহত দুজনকে গাইবান্ধা আধুনিক হাসপতালে নিলে চিকিৎসকরা নারায়ন চন্দ্রকে মৃত ঘোষণা করেন।
এআর





