গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মো. কাউসার (৩৩) বরিশালের বাকেরগঞ্জ থানার বাদলপাড়া গ্রামের আছমত আলী সিকদারের ছেলে।

গাজীপুরের জজ কোর্টের টিটি অ্যাডভোকেট হারেস উদ্দিন আহমেদ জানান, ২০১১ সালের ৯ ডিসেম্বর রাতে গাজীপুর মহানগরের সাইনবোর্ড এলাকায় রাজু মিয়ার বাড়ির ভাড়াটে সোয়াটার ফ্যাক্টরির শ্রমিক কাওসার তার স্ত্রীকে মারধর করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বোন মুন্নি আক্তার বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। এ মামলায় কায়সারকে পুলিশ গ্রেফতার করে। পরে ২০১২ সালের ২৭ মে কাওসারের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জসিট দাখিল করে। মামলায ১০ জনের সাক্ষ্য গ্রহণ করে। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেয়।