মাগুরায় টলি চালক সমিতির উদ্যোগে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে তাফসিরুল কোনআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ মার্চ শুক্রবার রাতে মাগুরা শ্রীপুরের ঐতিহাসিক খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,এম মুতাসিম বিল্লাহ সংগ্রামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবুল বাসার হেলালী।
দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী, তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খামার পাড়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক ও খামার পাড়া বাজার মসজিদের পেশ ঈমাম হযরত মাওলানা মোঃ শরিফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে মঞ্চে উপস্হিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা অলিউর রহমান, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ ও মোঃ জিয়াউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি মোঃ আমীর হামজা, টলি চালক সমিতির সভাপতি জহির শেখ,শ্রমিক নেতা মোোঃসাজাহান আলী,মোঃ নূূর নবী কালা, মাওলানা ওহিদুজ্জামান সহ আরো অনেকে।
সাইফুল্লাহ/এমআর





