নোয়াখালীতে বিএনপির কর্মীদের হত্যা ও বিএনপির নেতাদের গ্রেপ্তার এবং খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে জেলা বিএনপি ও নোয়াখালী শহর ছাত্রদল নোয়াখালীতে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয় ।
এ সময় পুলিশ পাহারায় জেলা শহর থেকে দুরপাল্লার বেশকিছু ভারি যানবাহন চলাচল করছে।
হরতালের সমর্থনে বিএনপির নেতা কর্মিরা জেলা শহর, সোনাইমুড়ি, চাটখিল, সেনবাগ উপজেলায় ঝটিকা মিছিল করেছে। । রেল যোগাযোগ সিডিউল বিপর্যয়ে পড়েছে। নৌ যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
অন্য দিকে গতরাত ১০টার সময় হরতাল সমর্থনকারীরা বেগমগঞ্জের চৌরাস্তায় একটি সিএনজি ভাংচুর করে। এসময় গাড়ীতে থাকা জালাল উদ্দিন নামে এক যাএী ইটের টুকরোর আঘাতে গুরুতর আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন। দেশব্যাপী টানা অবরোধ ও নোয়াখালীতে বিএনপির ডাকা হরতালের মধ্যে রোববার পুলিশ পাহারায় জেলা শহর থেকে দুরপাল্লার বেশকিছু ভারি যানবাহন চলাচল করছে।
দুপুরে জেলা শহর মাইজদী থেকে ঢাকা চট্টগ্রাম অভিমুখে যাত্রীবাহী বেশ কয়েকটি বাস ও পণ্যবাহী ট্রাক, পিকআপ ছেড়ে গেছে। এছাড়া জেলার অভ্যন্তরীন বিভিন্ন সড়কে সিএনজি চালিত অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে।
হরতাল অবরোধকে কেন্দ্র করে নাশকতা এড়াতে নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নোয়াখালী শহর ছাত্রদলের সাধারন সম্পাদক ফরহাদ চৌধুরী চয়ন সহ বিএনপি জামায়াতের ১৪ নেতাকর্মীসহ ৪৫ জনকে আটক করে পুলিশ।
পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এসএইচ





