মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার ধলেশ্বরী নদীতে পটুয়াখালী থেকে ঢাকাগামী এমভি মাহিন রিফাত-১ নামের লঞ্চে অভিযান চালিয়ে ৫ হাজার কেজি (১২৫ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার সকালে জাটকাগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ডের পেটি অফিসার মুস্তাফিজ রহমান জানান, ৫০টি ড্রামে করে জাটকাগুলো বাজারজাত করার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। প্রাথমিক তথ্যমতে এ জাটকাগুলো পটুয়াখালী থেকে লঞ্চে তোলা হয়েছিল। তবে মালিক না পাওয়ায় কাউকে আটক করা যায়নি।
তিনি জানান, যাত্রীদের কথা চিন্তা করে কাগজপত্র রেখে লঞ্চটি ছেড়ে দেওয়া হয়েছে। সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ উপস্থিত থেকে জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা ও গরিবদের মাঝে বিতরণ করেন।
এমই





