দিনাজপুরের চিরিরবন্দর এলাকা থেকে একটি ভারতীয় তৈরি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল ৫টার দিকে উপজেলার ফতেজাংপুর ইউনিয়নের বাঁশ ঝাড় থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) রওশন মোস্তফা পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

কেএইচ