রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার ঢালে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভারী যানবাহন ১ নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হন। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা।
বুধবার দিবগত রাত সাড়ে ১২ টার দিকে এদূর্ঘটনা ঘটে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান জানান, খিলগাও এলাকা থেকে আসা একটি কভার্ড ভ্যান ফ্লাইওভারের দিকে উঠে আসে। এ সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় ফ্লাইওভারের যানবাহন প্রতিরোধক হিসেবে ব্যবহৃত লোহার পাইপ ভেঙ্গে নিচে পড়ে যায়।
এতে মোজ্জাম্মেল হক (৬০) ও ইলাহী (৬৫)নামে দুই নিরাপত্তারক্ষী আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন।
এআই





