বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ সন্দেহভাজন দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার ভরপাশা থেকে শনিবার মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের মো. শাহাদাত মীর (৫০) ও মো. শুক্কুর হাওলাদার (৩২)।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, দুদিন আগে একটি গরু ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার রাতে শাহাদাত ও শুক্কুরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে মধ্যরাতে অভিযান চালিয়ে শাহাদাতের বাড়ি থেকে একটি ওয়ান শ্যুটারগান ও চার রাউন্ড গুলি এবং শুক্কুরের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এসএইচ