কক্সবাজারের টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দিনগত রাত পৌনে ১২টার দিকে ইয়াবাগুলো জব্দ করা হয়।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা জানান, শুক্রবার দিনগত রাত পৌনে ১২টার দিকে টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
এসএইচ





