রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের নিকট থেকে ২টি প্রাইভেটকার ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- নাদিম (৩৫), জামাল (২৫), কামাল (৩৫) ও তিমথী সরকার ওরফে নবাব ওরফে সানি (২১)।
তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদুর রহমান।
গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (উত্তর) এর উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এডিসি মাহফুজুল ইসলামের নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার রায়হানুল ইসলামের নেতৃত্বে গাড়ি চুরি প্রতিরোধ টিম এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় তাদের কাছ থেকে ১টি সাদা রংয়ের প্রিমিও করোনা প্রাইভেট কার (যার নং-ঢাকা মেট্রো গ-১৭-২৯৬০) এবং মিরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আরেকটি সাদা রংয়েরপ্রাইভেট কার (যার নং-ঢাকা মেট্রো গ-১৯-৫১৫২) উদ্ধার করা হয়।
এছাড়াও অপর এক অভিযানে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ১টি লাল রংয়ের পালসার ২২০ সিসি মোটর সাইকেল ও ১টি কালো রংয়ের ইয়ামাহা ফিজার (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো ল-১৫-৫১৭২) চোরাই সন্দেহে আটক করা হয়।
তিনি জানান,আটককৃতরা বিভিন্ন অসাধু প্রাইভেটকার ড্রাইভারদের অবসর সময়ে অর্থের বিনিময়ে গাড়ি চালানো শেখানোর সুযোগ নিয়ে এই গাড়িগুলো চুরি করে।
ঢাকা,জেইউ,১২ আগস্ট,টাইমনিউজবিডি.কম, এআর





