রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি রয়েছে র্যাবের কড়া নজরদারি।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, বায়তুল মোকররমে পুলিশের নিরাপত্তা সব সময়ই দেওয়া হয়। শুক্রবার জুমার নামাজের আগে বা পরে যাতে কোনো বিশৃঙ্খলার ঘটনা না ঘটে সেজন্য সকাল থেকে বায়তুল মোকাররম ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
এ ছাড়াও দৈনিক বাংলা মোড় এলাকাতেও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
জেএ





