যশোরের শার্শা উপজেলায় পরিবার পরিকল্পনা অফিসের ষ্টোর ভেঙ্গে বিদেশ থেকে আমদানি করা ৯৭০০ গর্ভনিরোধক ইনজেকশন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের ষ্টোর ইনচার্জ ও ফার্মাসিষ্ট আলতাফ হোসেন জানান, ২দিন আগে অফিসের ষ্টোর সিলগালা করে ছুটি নিয়ে বাড়ীতে যান তিনি। রবিবার সেই সিলগালা ও তালা খুলে ষ্টোরে প্রবেশ করে দেখেন মালামাল ও কার্টন সহ আলমারির সবই এলোমেলো।
মনে করা হচ্ছে, শনিবার গভীর রাতে পশ্চিমপাশের বন্ধ জানালা ভেঙ্গে দুর্বৃত্তরা এসব গর্ভনিরোধক ইনজেকশন লুট করেছে। এ ব্যাপারে শার্শা থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।
শার্শা থানার ওসি সহিদার রহমান জানান, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।
ইআর





