পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইন (সংশোধনী-২০১৬) বাতিলের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পার্বত্য চট্রগ্রাম সম-অধিকার আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখা। শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্রগ্রাম সম-অধিকার আন্দোলনের খাগড়াছড়ি জেলা সভাপতি, এডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা সেক্রেটারি, সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ।
বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, পার্বত্য শান্তি চুক্তির ধারারা সমূহ এবং ভূমি বিরোধ নিস্পত্তি আইন (সংশোধনী-২০১৬) চরম বৈষম্যমূলক, যার মধ্য দিয়ে পার্বত্য বাঙ্গালিদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। অবিলম্বে এসকল বিতর্কিত চুক্তি ও আইন বাতিল না করলে পার্বত্য চট্রগ্রাম সম-অধিকার আন্দোলন কঠোর কর্মসূচী ঘোষনা করতে বাধ্য হবে।
শান্তি চুক্তি পার্বত্য এলাকায় শান্তি ফিরিয়ে দিতে পারেনী দাবি করে বক্তারা বলেন,পার্বত্য চুক্তির ১৯ বছর পূর্ণ হলেও এখনো পাহাড়ে শান্তি ফিরেনি,থামেনি অপহরণ,চাঁদাবাজী,খুনের মতো ঘটনা।অথচ সরকার এক তরফাভাবে বাঙ্গালিদের সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই একের পর এক পাহাড়িদের দাবী মেনে যাচ্ছে।
সরকার পার্বত্য বাঙ্গালিদেরর অধিকার ক্ষুন্ন করে সংবিধানের সাথে সাংঘর্ষিক শান্তি চুক্তির একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা সরকারকে এ ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার উদাত্ত আহবান জানিয়ে শান্তি চুক্তি বাতিলের দাবি করেন বক্তারা।
ঘন্টা ব্যাপি চলা মানবন্ধনে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্রগ্রাম সম-অধিকার আন্দোলনের নেতা নাসির তালুকদার, সালাম মেম্বার,আবু তাহের,দুলাল মেম্বার,নুরুল আবসার মেম্বার, হাজী ইয়াছিন মোল্লা প্রমূখ।
বকর/নাজিব





