ঢাকার গুলশানে হলি আর্টিজান হোটেল জঙ্গী হামলায় হতাহতের ঘটনায় এবং দেশব্যাপী গুপ্ত হত্যার প্রতিবাদে নোয়াখালীতে নাগরিক অধিকার মোর্চার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টার সময় নোয়াখালীর মাইজদী টাউল হল মোড়ে এ মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।

মানবন্ধনে বক্তরা দেশের ইতিহাসের জঘন্যতম এ হামলার নিন্দা জানিয়ে বলেন, যারা স্বাধীনতার বিরুদ্ধে,চলার অধিকারের বিরুদ্ধে এবং আমাদেরকে অন্ধকারে নিয়ে যেতে চায়,তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে সকালকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এমআইএস