মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হাটবাজারে কোন রকমের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে রোগাক্রান্ত পশু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব পশুর মাংস খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন জনসাধারণ।
উপজেলার কসাইরা খুব ভোরে গরু, মহিষ, ছাগল জবাই করে হাটবাজারের নির্ধারিত স্থানে বসে দিনভর মাংস বিক্রি করছেন। এদের অধিকাংশই রোগাক্রান্ত থাকায় সস্তায় কিনে চড়া দামে বিক্রি করা হয় বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।উপজেলার শমশেরনগর ও ভানুগাছ বাজারে সপ্তাহে দুইদিন হাটবারে জবাইকৃত পশুর মাংস বিক্রি করা হয়।
এছাড়া আদমপুর, পতনঊষার ও মুন্সীবাজারে এসব পশু জবাই করে মাংস বিক্রি করা হয়। তবে তুলনামূলক শমশেরনগর ও আদমপুর বাজারে বেশি পরিমাণে পশু জবাই করা হয়। হাটবারে বাজারে শত শত মানুষ জবাইকৃত পশুর মাংস কিনলেও এসব পশুর কোন রকমের ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা নেই। বাচ্চা, চাষাবাদযোগ্য বলদ ও দুধের গাভী জবাই না করার কথা থাকলেও কোন কোন ক্ষেত্রে এধরনের পশু জবাই করারও অভিযোগ উঠেছে।
এমএম





