রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ মো. হারুন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
শনিবার রাতে তাকে আটক করে র্যাব-১ এর একটি দল।
আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদুল আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল গুলশান ১ নম্বর এলাকায় অভিযান চালিয়ে হারুনকে আটক করে।
তিনি আরও জানান, আটককালে তার হেফাজত থেকে চায়নার তৈরি ১টি ৭.৬৫ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমকে





