লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে আসাদুজ্জামান ভুট্টু (৩৫) নামে এক ক্যাবল টিভি অপারেটরের মৃত্যু হয়েছে। 

সোমবার রাতে উপজেলার গড্ডিমারী এলাকার বিদ্যুৎতের খুটিতে উঠে ডিশ লাইন সংযোগের মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। আসাদুজ্জামান ভুট্টু ওই এলাকার মাকছুদার রহমানের পুত্র বলে জানা গেছে।

গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আতিয়ার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমআর