নাটোরের বাগাতিপাড়া উপজেলার নওপাড়ায় পুকুরের পানিতে ডুবে ইয়াছিন নামে একটি শিশুর (২) মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ইয়াছিন ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সকালে খেলতে খেলতে পরিবারের সবার অগোচরে ইয়াছিন বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

অনেকক্ষণ ইয়াছিনকে না দেখে স্বজনরা তাকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে পুকুরে তাকে অচেতন অবস্থায় ভাসতে দেখা যায়। এ অবস্থায় স্বজনরা শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওএফ