অবরোধে বিশেষ অভিযান চালিয়ে খুলনায় বিএনপি ও ছাত্রদল নেতাসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ। মহানগরীর ৮টি থানা এলাকায় শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

আটকদের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের খান জাহান আলী হলের সাধারণ সম্পাদক শাফায়াত এবং দৌলতপুর থানা বিএনপির সহ-সভাপতি ফারুখ আহমেদ রয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, কেএমপির ৮টি থানা এলাকায় রাত ১০টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিশেষ অভিযানে ২৬ জনকে আটক করা হয়। বাকিদের বিভিন্ন মামলার পলাতক এবং নাশকতার আশঙ্কায় সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে।

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু জানান, পুলিশ প্রতিদিনই বিএনপি, ছাত্রদল ও যুবদল নেতাদের বাসায় তল্লাশী চালিয়ে নেতাদের না পেয়ে পরিবারের সদস্যদের হয়রানি করছে। অনেক বাড়িতে আসবাবপত্র তছনছ করছে।

পুলিশকে এহেন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ইআর