ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পকেটমার সন্দেহে চার নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন আয়েশা বেগম (২৫), রাবেয়া (৩০), জুয়েনা (২৫) ও নাজমা আক্তার (২৬) ওরফে নাসিমা। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমণ্ডল গ্রামে।

ঢামেকের নিরাপত্তায় নিয়োজিত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) ওলিউল্লাহ জানান, এরা একটি সংঘবদ্ধ পকেটমার চক্রের সদস্য। তাদের সঙ্গে একটি করে শিশু সন্তানও রয়েছে।

রোগী দেখানোর নাম করে হাসপাতালে এসে এখানে আসা অন্যান্য রোগী ও তার স্বজনদের কাছ থেকে টাকা ও মুল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে যায়।

আজ সকালে এক রোগীর ভ্যানিটি ব্যাগের চেইন খুলে টাকা নেওয়ার সময় তাদের আটক করা হয়। আটকের পর তারা দাবি করে রোগী দেখানোর জন্য ব্রাহ্মনবাড়িয়া থেকে ঢামেকে এসেছেন।

তিনি আরো জানান, এরা ছদ্মবেশে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে থাকে।

এঘটনায় ওয়ার্ড মাস্টার আজিজ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

এমকে