আবৃত্তি শিল্পী মুক্তিযোদ্ধা কাজী আরিফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকালে নিউইয়র্কের ম্যানহাটনের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯৫২ সালের ৩১ অক্টোবর ফরিদপুর রাজবাড়ীতে কাজী আরিফের জন্ম। তবে তার বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। সেখানেই তার পড়াশোনা, শিল্প-সাহিত্যে হাতেখড়ি।

কাজী আরিফ ১৯৭১ সালে ১ নম্বর সেক্টরের মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে বুয়েটে পড়াশোনা শুরু করেন। এরপর সমান তালে এগিয়ে যেতে থাকে তার শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা।

এমএনজে