বিএনপির ডাকা সোমবারের হরতালের সমর্থনে মিছিল করতে পারেনি পিরোজপুরের জেলা বিএনপির নেতাকর্মীরা।

হরতালের সমর্থনে রোববার জেলা বিএনপির কার্যালয় থেকে সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেনের নেতৃত্বে মিছিল বের হলে জেলা পরিষদ মার্কেটের সামনে পুলিশ মিছিলে বাধা দেয়। এসময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। মিছিল নিয়ে শহরে যেতে না পেরে জেলা পরিষদ মার্কেটের সমানে তাৎক্ষণিকভাবে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

আলমগীর হোসেন বলেন, ‘পথসভা শেষে দোকানে-দোকানে হরতাল সমর্থনে লিফলেট দিয়ে প্রচারণা চালানো হয়েছে।’

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই