হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২ কেজি স্বর্ণসহ (তিনটি বার) এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে চায়ের কেটলির মধ্যে দুই কেজি স্বর্ণ পাওয়া যায়। এ সময় ইতালি থেকে আসা যাত্রী মিজানুর রহমানকে (৩৪) আটক করা হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ছয় কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান এক নারীকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। এ নিয়ে মঙ্গলবার আট কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার (এসি) জুয়েলা খানম স্বর্ণ উদ্ধারের সত্যতা নিশ্চত করেছেন।

জেইউ, জেএ