নওগাঁর বদলগাছী উপজেলা থেকে আক্কেলপুর উপজেলা পর্যন্ত ১২কিলোমিটার রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে প্রধান সড়কে ভান্ডারপুর বাজার কমিটির উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধন বন্ধন চলাকালে ভান্ডারপুর বাজার কমিটির সভাপতি শিবলি নোমানি সুমনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে স্থানীয় কোলা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানি মকুল, বিশিষ্ট সমাজ সেবক ইফতেখার আহমেদ, ভান্ডারপুর দ্বীমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হোসেন ও ক্রীড়া শিক্ষক তৌফিক হোসেন আতা, ভান্ডারপুর বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নাইনুর নাহার বিউটি, বনিক সমিতির সভাপতি মেহেদী মাসুদ সাগর, অটোরিক্সা ভ্যান শ্রমিক সমিতির সাধারন সম্পাদক হারুন অর রশিদ, ভান্ডারপুর বাজার কমিটির সদস্য নাজমুল আলম নয়ন, দেবল কুমার সরকার, মিজানুর রহমান, ফারুক হোসেন, মিঠু, আবু হাসান, বিধান কুমার, শ্যাম কুমার, রঞ্জন কুমার প্রমুখ বক্তব্য রাখেন ।
বক্তারা জানান, বদলগাছী উপজেলার কৃষি প্রধান এলাকা ভান্ডারপুর গ্রাম। রাস্তার সমস্যার কারনে এলাকার উৎপাদিত ফসল সময় মত বাজারজাত না করায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতে হয়। রাস্তার কারনে অসুস্থ কোন রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। প্রায় দূর্ঘটনা ঘটে থাকে।
অবিলম্বে রাস্তা ১৮ফিট প্রস্থতাসহ রাস্তা সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রায় ৩ হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।
এসএইচ





