ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও করেছেন সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা। বেতন ভাতা পরিশোধ ও মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসুচি পালন করছেন তারা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নেন শ্রমিকরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ কমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘কিছু দাবিদাওয়া নিয়ে সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। আমরা তাদেরকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে বলেছি।’

এআই