মৃত্যু উপত্যকায় বসন্ত এসো মঙ্গলের পরশ নিয়ে ১৪২১ সালের নতুন বসন্ত উৎসবের আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
শুক্রবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে কালের বসন্তকে স্বরণ করতেই জাতীয় সংগীতের মাধ্যমে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত হয়। বসন্ত মানেই হলুদে গাথাঁ রঙ্গিন শাড়ি । বসন্ত মানেই উৎসব, বসন্ত মানেই বাঙ্গালী দামাল ছেলেমেয়েদের নতুন প্রাণের সঞ্চার।
প্রতি বছর বসন্তকে বরণ করতে হাজারো স্বাধীনতা প্রেমিরা আনন্দে মূখরিত। এই বসন্তের আনন্দকে স্বরণ করতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয় । বসন্ত উৎসব অনুষ্টানে ছিল কবিতা আবৃতি, সংগীত , নৃত্য, গীটার পরিবেশনসহ আরও অনেক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মধ্যে উন্মেষ সাংস্কৃতিক জোট, ক্রান্তি খেলাঘর আসর, বসন্ত বাহার সংগীত একাডেমী, ষড়জ সাংস্কৃতিক অঙ্গন, আনন্দ ধারা, প্রগতি সাহিত্য পরিষদ, তাথৈয়া, অর্চনা একাডেমী, শ্র“তি সাংস্কৃতিক একাডেমী, হাওয়া ইয়ান গীটার পরিষদ ও অনন্যা সাংস্কৃতিক সংসদ অংশ গ্রহণ করে।
এসএইচ





