বৈরী আবহাওয়ার কারণে ২০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
রোববার সকাল ৮টা থেকে এসব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী নদী ও বন্দর কর্মকর্তা সাজ্জাদুর রহমান জানান, দুর্ঘটনা এড়াতে শনিবার বেলা ১২টা থেকে দুটি রুটের ৩৬টি লঞ্চ চলাচল বন্ধ ছিল।
রোববার সকালে আবহাওয়া ভাল থাকায় লঞ্চগুলো চলাচল করছে।
এমকে





