রাজধানীর খিলগাঁও এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল বাশার (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী ও খিলগাঁও থানা সূত্রে জানা যায়, খিলগাঁও থানার খিদমা হাসপাতাল সংলগ্ন সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন আবুল বাশার। উদ্ধার করে পথচারীরা তাকে প্রথমে খিদমা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আবুল বাশারকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন জানান, সকালে নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলেন আবুল বাশার। এ সময় যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়।

কেএইচ