সাতক্ষীরায় নাশকতার অভিযোগ ও মামলায় জামায়াত-শিবিরের নয়কর্মীসহ ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার অফিসার ইন চার্জ (ওসি) শেখ এমদাদ হোসেন বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের নয়জন কর্মী রয়েছে। অন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা আছে।
কেএইচ





