চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির মঙ্গলবার সকালে ভোট দিয়েছেন।
সকাল ৯টার দিকে তিনি চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন। এরপর ভোটাধিকার প্রয়োগ করে তিনি বিজয় চিহ্ন ‘ভি’ দেখান।
ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাছির বলেন, ভোট সুষ্ঠু হচ্ছে। নির্বাচনে জয় পরাজয় থাকবে। তবে তার বিজয় সময়ের ব্যাপার মাত্র।
তার দাবি, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমের সময়ে চসিকের কোনো উন্নতি হয়নি। উনি নিজের আখের গুছিয়েছেন।
এআর





