বিস্ফোরক, নাশকতাসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় সিরাজগঞ্জ শহর জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলামসহ ৩ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ (বুধবার) ভোরে শহরের মাছুমপুর, ফজলুল হক রোড ও সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ শহর জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, জামায়াত নেতা এ্যাডভোকেট মাসুদুর রহমান ও জেহাদুল ইসলাম জেহাদ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, বিস্ফোরক, নাশকতাসহ একাধিক মামলায় জামায়াত নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাদের গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমবি