নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটো রিকশার (ইজিবাইক) চাপায় খাদিজা আক্তার নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুন) সকালে উপজেলার মুসলিমনগর এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে স্থানীয়রা চালক আলমগীরকে আটকে থানায় সোপর্দ করে।

কিশোরগঞ্জের বেলকুচি থানার মিটোয়ানী গ্রামের ওয়ারেছ আলী, খাদিজার বাবা ওই এলাকায় হাজী আফাজ উদ্দিনের সপরিবারে বসবাস করেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, অটো রিকশা চাপায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ওএফ