মোবাইলে লটারি জেতার কথা জানিয়ে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর ও দক্ষিণখান এলাকা থেকে ৭ নাইজেরিয়ানসহ ৮ জনকে আটক করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
এক ক্ষুদে বার্তায় র্যাব জানায়, চক্রটি মোবাইলে ভুয়া লটারি জেতার এসএমএস দিয়ে এ পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে।
এ বিষয়ে বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র্যাব।
এমএনজে





