ঢাকা উত্তরের ৭নং ওয়ার্ডে লাটিম প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আবদুস সোবহান নির্বাচন বর্জন করেছেন।

পোলিং এজেন্টদের মারধর ও কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগে মঙ্গলবার সকালে এ ঘোষণা দেন আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী।

সোবহানের অভিযোগ, তার পোলিং এজেন্টদের কেন্দ্রের ভেতর ঢুকতেই দেয়া হয়নি। এমনকি আওয়ামী লীগের প্রার্থী মোবাশ্বের হোসেন তার এজেন্টদের বের করে দেয় ও মারধর করে।

সন্ত্রাসীদের সঙ্গে টিকতে না পেরেই নির্বাচন বর্জন করেছেন বলে জানান তিনি।

এদিকে, এই ওয়ার্ডের উষা বিদ্যা নিকেতন কেন্দ্রের দরজা সকালে বন্ধ রাখার অভিযোগ ভোটারদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর হট্টগোল হয়।

পরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট নার্গিস মোরশেদ এসে দরজা খুলে দেন।

এআর