নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের কর্মীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ২১ জনকে আটক করা হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল নয়টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নড়াইল পুলিশ কন্ট্রোল রুম থেকে জানা গেছে, নড়াইল সদর থানা থেকে সাত জন, লোহাগড়ায় চার, কালিয়ায় পাঁচ ও নড়াগাতি থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

ইআর