উখিয়ার জালিয়া পালং এর লম্বরী পাড়া এলাকার স্বামী পরিত্যক্ষ নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণও মারধরের অভিযোগে দায়েরকৃত মামলার আসামী লম্বরী পাড়া এলাকার মৌলভী ফজলুল করিমের ছেলে নুরুল আলম নুরুকে উখিয়া থানা পুলিশ গত ১৯ আগষ্ট রাতে কোটবাজার থেকে গ্রেফতার করেছে।

মামলার বাদী সাজেদা বেগম জানান, বিয়ের প্রলোভনে ধর্ষণ করার পর বিয়ের জন্য বললে উক্ত নুরু তাকে উল্টো মারধর করে।

যার প্রেক্ষিতে আদালতে মামলা করে সাজেদা বেগম। উখিয়া থানার ওসি হাবিবুর রহমানের আন্তরিকতায় অসহায় মহিলার ধর্ষণকারীকে গ্রেফতার করা সম্ভর হয়েছে বলে জানান সাজেদা বেগম।

মানিক/এসএম