গাইবান্ধার সুন্দরগঞ্জে বেঙ্গল বিস্কুটের মাল বোঝাই একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ (মঙ্গলবার) রাত পোনে দশটার দিকে এই ঘটনা ঘটে।

বেঙ্গল বিস্কুটের মার্কেটিং ইন চার্জ মো: জাকির হোসেন টাইমনিউজবিডিকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ সময় কাভার্ড ভ্যানটিতে অন্তত দেড় লাখ টাকার মালা ভর্তি ছিল। আগুনে গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে এবং সমস্ত মাল পুড়ে ছাই হয়ে যায় বলেও জানান জাকির হোসেন।

তবে এই ঘটনায় কারো হতাহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।

কেবি