পবিত্র ঈদ উল-আযহা এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট পরিদর্শন করেছেন নৌ পুলিশের ডিআইজি মনিরুজ্জামান।

বুধবার দুপুরে তিনি পাটুরিয়া ফেরি ঘাট এলাকা পরির্দশন করেন।

এসময় ডিআইজ বলেন, এ বছর থেকে আনুষ্ঠানিকভাবে নৌ-পুলিশ যাত্রা শুরু করেছে। পাটুরিয়ায় সাধারণ পুলিশের পাশাপাশি এবার নৌ-পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে টহলের জন্যে নৌ-পুলিশের একটি কান্ট্রি বোর্ড ও দু’টি স্পিড বোর্ড সব সময় কাজ করে যাচ্ছে।

এছাড়া ফিটনেসবিহীন নৌযান, অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠা এবং জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌ-রুটে চলাচলকারী নৌযানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিবে নৌ-পুলিশ।

তিনি আরও বলেন, পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় ২ জন উপ পরিদর্শক (এসআই), ২ জন সহকারী উপ পরির্শক (এএসআই) এবং ১৮ জন কনস্টেবল নৌ-পুলিশের দায়িত্ব স্থায়ীভাবে পালন করে যাবে।

এছাড়া ঈদ ও দুর্গাপূজায় নদী পারাপার হওয়া যাত্রীদের দুর্ভোগ লাঘবের জন্যে অতিরিক্ত একজন এসএসপি, একজন ওসি, দু’জন এসআই, এবং ৫ জন এএসআই নিযুক্ত করা হয়েছে ওই নৌ-পুলিশ দলে।

ডিআইজির ঘাট পরির্দশনের সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত নৌ পুলিশ সুপার সানা সামিনুর রহমান, জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরা, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।

জেআই