লালমনিরহাটে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৩৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার আদিবের নেতৃত্বে পুলিশের একটি দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৫ জানুয়ারি নির্বাচনের আগে হরতাল ও অবরোধের সময় ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার মামলা রয়েছে।

এ নিয়ে গত ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে ৭১ জনকে গ্রেফতার করা হলো।

ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ