বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি ), পূবাশা স্মৃতি ক্লাবের আয়োজনে “মেহেদী স্মৃতি প্রিমিয়ার লীগের ” ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে ফাইনাল খেলাটি শুরু হয়।
উক্ত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.আলী আকবর।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,প্রক্টর ড.এ.কে.এম জাকির হোসেন, রেজিস্টার মো.সাইফুল ইসলাম , ট্রেজারার মো.রাকিব উদ্দিন, শিশু কিশোর কাউন্সিলের সভাপতি প্রফেসর ড.শংকর কুমার রাহা ও ক্রীড়া প্রশিক্ষন বিভাগের পরিচালক ড.মো.আবুল কালাম আজাদ।
ম্যানচেস্টার বনাম রিয়েল এর মধ্যে তীব্র প্রতিযোগিতাপূর্ন খেলাটি ১-১গোলে সমতা হলে ,খেলাটি ট্রাইবেকারে নেওয়ার সিদ্ধান্ত হয়। ট্রাইবেকারে ৩-২ গোলে রিয়াল জয়ী হয়। খেলার শেষে প্রত্যেকদলের সদস্যকে পুরষ্কৃত করা হয় এবং চাম্পিয়ান দল রিয়েলকে দেওয়া হয় মেগা পুরস্কার।
এসএইচ





