বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর এলাকায় হেলাল উদ্দিন হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার (২৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, নাতির তাস খেলতে যাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে পাশের বাড়ির লোকজন হেলাল উদ্দিনকে পিটিয়ে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ওএফ





