লঞ্চ টার্মিনা সদরঘাট থেকে সরিয়ে শ্যামবাজার শ্মশানঘাটে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। যাত্রীসেবা আরো নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত বলে তিনি জানান।

মঙ্গলবার বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শাজাহান খান বলেন, ঈদ এলে সবাই যানবাহনের সৌন্দর্য বাড়ায়। ছোটখাটো ত্রুটি থাকলে মেরামত করে। কিন্তু সেগুলো ফিটনেসবিহীন লঞ্চ নয়। আমরা কখনও ফিটনেসবিহীন লঞ্চ চলাচলের অনুমতি দিইনি, দেবো না।

মন্ত্রী বলেন, দুর্ঘটনা ঘটে সাধারণত ছোট লঞ্চগুলোতে, তাই আমরা এখন বড় লঞ্চ তৈরি করছি। এ লঞ্চগুলো স্বাভাবিক আবহাওয়ায় সাগরে চলতেও সক্ষম হবে।

এ সময় নৌমন্ত্রী টার্মিনালের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এখন তো পরিস্থিতি ভালো, তবে গার্মেন্টগুলো ছুটি হলে চাপ তৈরি হবে। যাত্রীদের ভিড় সামলানো তখন কঠিন হবে।

এআই/