রংপুরে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসের দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮জন।
আজ (রোববার) ভোরে দমদমা এলাকার ইসলামপুর আদর্শপাড়ায় যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোয়াজ্জেম হোসেন জানান, আদর্শপাড়া এলাকায় যাত্রীবাসী বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
লাশ দু’টি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। তাদের পরিচয় জানতে চেষ্টা চলছে বলে জানান এসআই মোয়াজ্জেম।
এমবি





