চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী সমুদ্র উপকূলীয় এলাকা থেকে একটি ট্রলার থেকে ৬ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্ট গার্ড।

সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে কোস্ট গার্ডের জনসংযোগ শাখা থেকে ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হয়েছে।

কোস্ট গার্ড জনসংযোগ শাখা থেকে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে কোস্ট গার্ডের একটি অভিযানকারীদল সীতাকুন্ড ভাটিয়ারী সমুদ্র উপকূলে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ট্রলার থেকে প্লাস্টিকের প্যাকেটভর্তি ৬ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি কোস্ট গার্ড। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় কোস্ট গার্ড সূত্র ।

এসএম