মেয়ের হত্যা মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন চাকরি থেকে অব‌্যাহতি নেওয়া পুলিশ সুপার বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর লালদীঘিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এসে মোশাররফ হোসেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. কামরুজ্জামানের সাথে দেখা করেছেন।

তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, “মিতু হত্যা মামলার বিষয়ে কথা বলতে তিনি চট্টগ্রাম এসেছেন। তার সাথে আমরা কথা বলেছি।

উল্লেখ্য, স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত‌্যা মামলার বিষয়ে এর আগে ১৫ ডিসেম্বর তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে যান বাবুল আক্তার। তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করছেন। গত ৫ জুন সকালে বন্দর নগরীর ওআর নিজাম রোডে সন্তানের সামনে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। স্ত্রী হত‌্যার পর বাবুল বাদী হয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেন। এরপর দুই সন্তানকে নিয়ে ঢাকায় চলে যান।

মাসুম/জারিফ