রংপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ কর্মীসহ ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, কোতয়ালী থানা এলাকা থেকে বিএনপির তিন কর্মী, পীরগাছা থেকে বিএনপির চার কর্মী, পীরগঞ্জ থেকে এক কর্মী ও মিঠাপুকুর থেকে দুই জামায়াত-শিবিরের কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে।

এদিকে, জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. ফরহাদ জানান, পুলিশের অভিযানে একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

কেএইচ