জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। একই দিনে কমিশনগুলোর প্রধানদের সর্বসম্মত সুপারিশনামা পেশ করা হবে, যা রাজনৈতিক দল ও গণআন্দোলনের পক্ষশক্তির কাছে পৌঁছে দেওয়া হবে। জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি অনুষ্ঠিত হবে।
এই সুপারিশনামা গঠিত হবে তিনটি প্রধান ভিত্তির উপর—সংস্কারের ক্ষেত্রে করণীয়, মধ্যমেয়াদে করণীয় এবং ভবিষ্যতের নির্বাচনের পর করণীয় বিষয়ে। রিপোর্ট প্রকাশের পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ও সমঝোতার মাধ্যমে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে, যা ফেব্রুয়ারির মাঝামাঝি যমুনায় আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে সকল রাজনৈতিক দল এবং আন্দোলনের পক্ষশক্তির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
সংস্কার ইস্যুতে আজ সন্ধ্যায় সরকারী প্রেস বিফিংয়ে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সব কথা জানান।
সংবিধান সংশোধন তিনি জানান, এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সংবিধান সংশোধনের জন্য বিভিন্ন পদ্ধতি বিবেচনাধীন রয়েছে, যেমন: রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে আইন প্রণয়ন, গণপরিষদ বা সংসদ নির্বাচনের মাধ্যমে, অথবা সাংবিধানিক সভার মাধ্যমে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক আলোচনার ভিত্তিতে নেওয়া হবে।





