লক্ষ্মীপুরে প্যারামেডিক্যালে পড়ুয়া তাহমিনা আক্তার তারিন (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আহ (৩০ এপ্রিল) বৃহস্পতিবার সকালে কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের ফোরকানিয়া এলাকার নিজ বাড়ি থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
কলেজছাত্রী তারিন ওই এলাকার আবদুর রহিমের মেয়ে। সে ঢাকার একটি কলেজে প্যারামেডিক্যালে পড়তো।
স্থানীয় হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ফ্যানের সঙ্গে মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার জানান বলেন, লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমবি





